বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৭ Time View

নাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। 

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় খালিশপুর-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন— কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা রায় (১৮), একই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান রায় (১৭) ও ওই উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে লিমন (১৮)।

আহতরা হলেন— কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনর ছেলে সাজু, আজমপুর ইউনিয়নের কুলবাগান গ্রামের আনোয়ার মোল্যার ছেলে হুসাইন (১৯) ও একই গ্রামের সিয়াম (১৮)। 

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, দুই মোটরসাইকেলে ছয়জন আরোহী খালিশপুর বাজার থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। কৃষ্ণচন্দপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক দুই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই আরোহী রাজা ও বিধান মারা যান। এ সময় আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় যশোর সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে পাঁচজন নিহত হয়েছে। 

এর আগে গত সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা মা ও ছেলে নিহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS