বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত বেড়ে ৭

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৪ Time View

ফরিদপুর সদর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে সদর উপজেলার বাখুন্ডা শরীফ জুট মিলের সামনে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার শিয়ালকান্দি গ্রামের জোয়াত সরদার (৭০), তার সন্তান ইমন সরদার (২২), লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া গ্রামের আজিবর শেখ (৪৫), নগরকান্দা উপজেলার তালমা গ্রামের ভারতী সরকার (৪০), নগরকান্দা উপজেলার দিপা খান (৩৪), চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকার আলম শেখ (৪৫) ও ফজিরুন নেসা (৬৫)।

ফায়ার সার্ভিস জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাই ডেক্স নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। প্রায় সকলেই আহত। এর মধ্যে সাতজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS