বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৯ Time View

কুষ্টিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত সময়ের মধ্যে সদর ও খোকসা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশাররফ হোসেন তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গত রাত দেড়টার টিকে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

নিহতরা হলেন- রাহাত ইসলাম পলাশ (৩০) ও ফাহিম অনিক (২৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। আহত যুবকের নাম তানভীর গণি (২৩)।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দি‌কে খোকসা উপজেলার বিলজা‌নি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিট‌কে পড়ে মঈনুদ্দিন শেখ (৭০) নামের এক নির্মাণশ্রমিক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার শিমু‌লিয়া গ্রামের মৃত চতুর আলীর ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS