1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

সৌদি আরবে ঈদুল ফিতর রবিবার

  • আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৯.৪৬ পিএম
  • ৯৬ Time View

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটিতে রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) মধ্যপ্রাচ্যের গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সৌদি আরব ছাড়াও পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া সোমবার আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতর পালন করবে। রোববার (৩০ মার্চ) খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

ভৌগোলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। শনিবার দেশটি পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে, পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার দেশটিতে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে। ঈদুল ফিতর সোমবার উদযাপিত হলেও এবার ব্রুনাইয়ে রমজান ২৯ দিন স্থায়ী হবে। কেননা, দেশটিতে ২ মার্চ থেকে রোজা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com