1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পূবালী ব্যাংক

ভৈরর থানা ভাঙচুর মামলায় ইউ,পি চেয়ারম্যান গ্রেপ্তার 

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১.৫৯ পিএম
  • ৬৯ Time View

ভৈরব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান রিপন ভূইয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 বৃহস্পতিবার  (২৭ মার্চ) রাত সোয়া ১২টার সময় তার নিজবাড়ি শিমুলকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়

গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন ভূইয়া উপজেলার শিমুলকান্দি গ্রামের ভূইয়াবাড়ির মৃত রমিজ উদ্দিন ভূইয়ার ছেলে। নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি।

জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে উত্তেজিত কয়েক শ মানুষ ওই দিন বিকেল পৌনে ৫ টার দিকে ভৈরব থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করে। এ সময় উত্তেজিত জনতা থানার মূল ফটকের সামনে অগ্নিসংযোগ করে। একপর্যায়ে থানার প্রধান গেট ভাঙচুর করা হয়। পুলিশ সদস্যদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে থানার ভেতরে প্রবেশ করে থানা ভাংচুর সহ আগুন ধরিয়ে দেই এঘটনায় অজ্ঞাত ১৫/২০ হাজারজন কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয় । সে মামলায় আসামী দেখিয়ে চেয়ারম্যান মো: মিজানুর রহমান রিপন ভূইয়াকে গ্রেপ্তার করে পুলিশ ।

এর আগে ভৈরব থানার মিজানুর রহমান রিপনের নামে আজহার নামীয়  একটি মামলা হয় ।পরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে , আদালত তাকে জামিন মঞ্জুর করে । 

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন , শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান রিপন ভূইয়াকে ভৈরব থানা ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com