1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

যুক্তরাষ্ট্রে পার্কে গোলাগুলিতে নিহত ৩

  • আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৩.৩৩ এএম
  • ৬১ Time View

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি পার্কে গোলাগুলির ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন। খবর সিএনএনের।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ১০টার দিকে নিউ মেক্সিকোর লাস ক্রুসেসের ইয়ং পার্কে একটি গাড়ি প্রদর্শনী চলাকালে দুই পক্ষের ঝগড়ার মধ্য দিয়ে গুলি চালানোর ঘটনাটি ঘটে এবং পরে তা গুলি বিনিময় পর্যন্ত গড়ায়। ঘটনাস্থলে ৫০-৬০টি গুলির খোসা পাওয়া গেছে।

গোলাগুলির সময় পার্কে প্রায় ২০০ মানুষ উপস্থিত ছিলেন।

শনিবার এক সংবাদ সম্মেলনে লাস ক্রুসেস পুলিশ প্রধান জেরেমি স্টোরি জানান, সাম্প্রতিক সময়ে ইয়ং পার্কটি সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিনত হয়েছে।

স্টোরি বলেন, “পুলিশ বিভাগ অপরাধ কমাতে পদক্ষেপ নিয়েছে, যেমন রাত ১১ টায় পার্কটি তালাবদ্ধ করা। কিন্তু আমরা এখনও এর সাথে লড়াই করছি।”

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের বয়স ১৯ বছর এবং একজনের বয়স ১৬ বছর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে।

লাস ক্রুসেসের মেয়র এরিক এনরিকেজ এক সংবাদ সম্মেলনে বলেন, এটি আমাদের শহরের জন্য এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা। আমি এখানকার বাসিন্দাদের একত্রিত হতে, শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে এবং আমাদের শহরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে অনুরোধ জানাতে চাই।

নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম বলেছেন, গুলিবর্ষণের এই ঘটনায় তিনি ব্যথিত ও আতঙ্কিত।

গভর্নর আরো বলেন, লাস ক্রুসেসে সহিংস অপরাধ গত বছরের তুলনায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এফবিআই, নিউ মেক্সিকো স্টেট পুলিশসহ অন্য আইন প্রয়োগকারী সংস্থা লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করছে।

পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন।

লাস ক্রুসেস মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ৪১ মাইল উত্তরে চিহুয়াহুয়ান মরুভূমির প্রান্তে অবস্থিত।

মার্কিন কর্তৃপক্ষের তথ্য অনুসারে, বন্দুক হামলার এ ঘটনাটি ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ৫৩তম গোলাগুলির ঘটনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com