1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬.০২ পিএম
  • ৩৭৪ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ষাঁড় গরু এবং বাছুর সহ ৪ টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ মার্চ) ভোর পৌনে ৬ টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ চুনারুঘাটের গুইবিল বিওপির টহলদল নায়েব সুবেদার মো: তোফাজ্জল হোসেনের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী ডুলনা চা বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে চোরাকারবারিররা বিজিবি টহল দলের উপস্থিতি টের পালিয়ে যায়। এসময় মালিকবিহীন অবস্থায় ২ টি ষাঁড় গরু এবং ১ টি গাভী বাছুরসহ আটক করা হয়।

যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫ হাজার টাকা আটককৃত গরু আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল এ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এই নিয়মিত অভিযানের মাধ্যমে চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতে ও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com