1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন

হরিপুরে হিসাবরক্ষণ অফিসে ঘুষ লেনদেনের সময় দুদকের হাতে দুই জন আটক

  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৫.৪৩ পিএম
  • ১০৩ Time View

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হিসাবরক্ষণ অফিসে ঘুষ লেনদেনের সময় হিসাবরক্ষণ অফিসার শেরিকুজ্জামান ও সিনিয়র অডিটর আব্দুল হান্নান অফিসে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারি পরিচালক ও উপপরিচালক আজমির শরীফ মারজী এর নেতৃত্বে অভিযানকারি টিমের হাতে নগদ ৫ হাজার টাকা সহ আটক হয়েছে।

আটক দুইজনই দুদকের হেফাজতে রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে ১২ টায় হরিপুর উপজেলা পরিষদের হিসাবরক্ষণ অফিসে। এ বিষয়ে দুদক উপপরিচালক বলেন, হরিপুর উপজেলার আব্দুল হামিদ নামে এক নৈশ্য প্রহরী গত ৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে তার অবসর জনিত পেনশন ভাতার জন্য হরিপুর হিসাব রক্ষণ অফিসে কাগজপত্র জমা করেন কিন্ত আজও পর্যন্ত তা নিস্পত্তি করা হয়নি। এক পর্যায়ে হিসাবরক্ষণ অফিসারের কক্ষে একটি দেনদরবার হয় এবং কাজের জন্য ২২ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১৭ হাজার টাকা নিয়েও তারা কাজটি করেনি। বাধ্যহয়ে তিনি গত ১৩ মার্চ আমাদের কাছে অভিযোগ করেন।

ভুক্তভোগির অভিযোগ পেয়ে আমরা এখানে অভিযানে আশি। হিসাবরক্ষণ অফিসে অভিযান পরিচালনা কালে ভুক্ত ভোগির সাথে আজকে ঘুষ লেনদেনের ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় হিসাবরক্ষন অফিসার শেরিকুজ্জামান ও ওডিটর আব্দুল হান্নান কে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com