1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

ধর্ষণ-নির্যাতনের অভিযোগ জানাতে খোলা হচ্ছে হটলাইন

  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১১.০৬ পিএম
  • ৭৮ Time View

ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি হটলাইন খোলা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ধর্ষণের মামলা তদারকির জন্য আইন মন্ত্রণালয়ের অধীনে একটি সেলও খোলা হচ্ছে।

আজ রোববার (৯ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইন উপদেষ্টা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘রাস্তাঘাটে যৌন নিপীড়ন ও হয়রানির ব্যাপারে প্রতিকার নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে একটি আলাদা হটলাইন দেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে। এটি হবে টোল ফ্রি।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে। অভিযোগ জানানো যাবে। এটা তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ডেডিকেটেড সেল থাকবে। একই সঙ্গে ধর্ষণের মামলাগুলো তদারকির জন্য আইন মন্ত্রণালয়ে আলাদা সেল থাকবে। যেখানে মামলাগুলো নিষ্পত্তিতে কালক্ষেপণ না করা হয়, সেটি দেখা হবে।’

দিনাজপুরের শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুলের জামিন আপিল বিভাগে বাতিল হয়েছে বলেও জানান উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, ‘অনেক সময় অনেক প্রত্যাশা মাফিক আমরা কাজ করতে পারি না। সেটা নিয়ে যন্ত্রণা ও আত্মদহন থাকে।’

আইন উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে এখন যে নারীর প্রতি সহিংসতা হচ্ছে, নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে—এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই সরকারের পুরো প্রশাসন এই মামলাগুলোতে সুবিচার নিশ্চিত ও যৌন হয়রানি বন্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বদ্ধপরিকর।’

প্রধান উপদেষ্টার দপ্তরে আজ রোববার মিটিংটা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘আমরা প্রত্যেকেই আপনাদের মতো ডিস্টার্বড (অতিষ্ট)। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের আরও অনেক কঠোর হতে হবে। এখন থেকে যেকোনো ধরনের মব জাস্টিসকে কঠোরভাবে দমন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com