1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

ট্রাম্পের সামনেই মাস্ক-রুবিও’র দ্বন্দ্ব

  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯.২৭ এএম
  • ১১১ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই দ্বন্দ্বে জড়িয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা ইলন মাস্ক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে এক ক্যাবিনেট বৈঠকে তাদের মধ্যে কথার লড়াই হয়েছে। খবর এবিসি নিউজ ও রয়টার্সের। 

এবিসি নিউজ জানিয়েছে, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই অনেকটা পর্যবেক্ষক হিসেবে ছিলেন, তারা মাস্ক ও রুবিওর বিতর্কে যোগ দেননি। মাস্ক ও রুবিওর দ্বন্দ্বের খবর প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। 

সূত্রের বরাতে এবিসি নিউজ জানিয়েছে, মাস্ক রুবিওর প্রতি অভিযোগ জানান যে তিনি তার বিভাগের কাউকে ছাঁটাই করেননি। এর জবাবে রুবিও বলেন, এই অভিযোগ সত্যি নয়। তিনি বলেন, এই বিভাগের হাজারের বেশি কর্মী আগাম অবসরে (বেতনসহ) গেছেন। 

এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ট্রাম্প এবং রুবিওকে বলেন, সে (মাস্ক) ভালো কাজ করছে। এর আগে বৈঠকের আগে ট্রাম্প মন্ত্রিসভায় বলেন যে তারা তাদের সংস্থাগুলোর প্রধান, ইলন মাস্ক নন। 

মাস্ক-রুবিওর দ্বন্দ্বের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে জানতে চাইলে কোনও মন্তব্য করেনি বলে জানিয়েছে এবিসি নিউজ।

তবে মাস্ক-রুবিওর মধ্যে কোনো দ্বন্দ্ব হয়নি বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, তাদের কোনো দ্বন্দ্ব হয়নি। আমি সেখানে ছিলাম। আপনারই ঝামেলা তৈরি করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com