1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ট্রাম্প

  • আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৫.১৫ পিএম
  • ৬০ Time View

২০২৫ সালের মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও একাধিকবার তার নাম প্রস্তাব করা হয়।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট প্রকাশ করেছে, এই বছর মোট ৩৩৮টি মনোনয়ন পাওয়া গেছে। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংস্থা রয়েছে।

পোপ ফ্রান্সিসের মতো উল্লেখযোগ্য ব্যক্তিদের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মনোনীতদের পরিচয় ৫০ বছর ধরে গোপন থাকলেও কিছু নাম মাঝে মাঝে নানাভাবে সামনে আসে।

মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন, তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ট্রাম্পের অবদানের কথা উল্লেখ করে এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন। যদিও আনুষ্ঠানিক সময়সীমার পরে তার মনোনয়নতি জমা দেওয়া হয়েছিল। এর আগে ইউক্রেনীয় সংসদ সদস্য ওলেকজান্ডার মেরেঝকো ট্রাম্পকে মনোনীত করেছিলেন।

অপরদিকে, নরওয়ের আইনপ্রণেতারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ন্যাটোর সাবেক মহাসচিব স্টলটেনবার্গ, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পোপ ফ্রান্সিসকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন। পোপ ফ্রান্সিস শান্তির পক্ষে, বিশেষ করে ইউক্রেন এবং গাজার মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চল নিয়ে বেশ স্পষ্টবাদী।

প্রসঙ্গত, নরওয়েজিয়ান নোবেল কমিটি আগামী অক্টোবরে বিজয়ীদের নাম ঘোষণা করবে। গত বছর জাপানের পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দল নিহন হিডানকিওকে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com