1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচনের আভাস ড. ইউনূসের

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৯.৫০ পিএম
  • ৭৫ Time View

জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, এমন আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ আভাস দেন।

অধ্যাপক ইউনূস বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার যদি দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়, তবে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবো। যদি সংস্কারে দীর্ঘ সময়ের লেগে যায়, তবে আরো কিছু মাস প্রয়োজন হতে পারে।

এছাড়া আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, তাদেরকে (আওয়ামী লীগ) সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা, আমি তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারি না । নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, কে নির্বাচনে অংশগ্রহণ করবে।

অন্তর্বতী সরকারের ক্ষমতা গ্রহনের সাত মাস পেরিয়ে গেলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেন এখনো স্বাভাবিক হয়নি- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ভালো থাকা একটি আপেক্ষিক বিষয়, যদি আপনি গত বছরের এই সময়ের সঙ্গে তুলনা করেন, তবে সব ঠিক আছে বলেই মনে হয়। এখন যা ঘটছে, তা অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা কিছু নয়।

বাংলাদেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ক্ষমতাচ্যুত সরকারকে দায়ী করে তিনি বলেন, আমি চাই না এসব ঘটনা ঘটুক। আপনাকে বিবেচনা করতে হবে, আমরা কোনো আদর্শ দেশ বা আদর্শ শহর নই যে, হঠাৎ আমরা তৈরি করেছি। এটি একটি দেশের ধারাবাহিকতা, যা আমরা উত্তরাধিকারসূত্রে পেয়েছি, একটি দেশ যা বহু বছর ধরে চলমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com