1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Title :
পাওনিয়ার বেজে আগুন, বিদ্যুৎ-ইন্টারনেট বিচ্ছিন্ন রূপপুর প্রকল্পে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা ‘ই-পেমেন্ট ক্রেডিটে’ মিলবে সর্বোচ্চ ১০ হাজার টাকার ঋণ ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ভৈরবে ঝাল মুড়ি বিক্রির জায়গা দখল নিয়ে সংঘর্ষে আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস নিক্ষেপ, গ্রেপ্তার ৪ পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর এলাকায় নিজ জমিতে ভবন নির্মাণকে কেন্দ্র করে একের পর এক ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের CMSME খাতে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা সর্বজনীন পেনশন স্কিমের জন্য ডায়নামিক বাংলা কিউআর চালু করল ট্রাস্ট ব্যাংক পিএলসি. ফ্রেশ সুপার মার্ট লিমিটেড ও উপায়-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

স্ত্রীসহ টিপু মুনশির বিরুদ্ধে দুদকের ২ মামলা

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৫.৫২ পিএম
  • ১০০ Time View

সাবেক বাণিজ্যমন্ত্রী ও রংপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য টিপু মুনশি এবং তাঁর স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক মহাপরিচালক বলেন, ‌টিপু মুনশির বিরুদ্ধে পাঁচ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১১টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

পৃথক মামলায় টিপু মুনশির আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে চার কোটি ১৮ লাখ ২৩ হাজার ৭৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া টিপু মুনশির দুই মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশির নামেও কয়েকটি ব্যাংক হিসাব বিবরণী, তাঁরা বিভিন্ন কোম্পানির পরিচালক এবং তাদের নামে বিভিন্ন কম্পানির শেয়ার থাকার কথা জানিয়েছে দুদক। টিপু মুনশির এ দুই মেয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর একই মাসের ২৯ তারিখে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন টিপু মুনশি।

টিপু মুনশি ২০০৮, ২০১৪, ২০১৮ ২০২৪ সালের সংসদ নির্বাচনে রংপুর-৪ আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনা তাঁকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com