1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

ডানপন্থিদের প্রতি ইলন মাস্কের সমর্থনের পর জার্মানিতে টেসলার বিক্রিতে ধস

  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১১.৪৪ পিএম
  • ১২৮ Time View

জার্মানির সাম্প্রতিক নির্বাচনে ডানপন্থি দল এএফডির প্রতি মার্কিন ধনকুবেড় ইলন মাস্কের জোরালো সমর্থনের পর দেশটিতে তার মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলার গাড়ি বিক্রিতে ধস নেমেছে। আজ বুধবার (৫ মার্চ) প্রকাশিত সরকারি হিসাব অনুসারে ফেব্রুয়ারিতে গত বছরের তুলনায় বিক্রি কমেছে প্রায় ৭৬ শতাংশ। খবর এএফপির।

জার্মানির কেন্দ্রীয় পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউরোপের সবচেয়ে বড় গাড়ির এই বাজারে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেসলার এক হাজার ৪২৯টি বৈদ্যুতক গাড়ি রেজিষ্ট্রেশন করা হয়েছে। এই সংখ্যা গত বছরের এই সময়ের তুলনায় ৭৬ শতাংশ কম।

জার্মানির রাজনীতিতে ইলন মাস্কের হস্তক্ষেপের পরপর জানুয়ারিতে টেসলার বিক্রি ৬০ শতাংশ কমে গিয়েছিল। সে হিসাব করলে এই বছরের প্রথম দুই মাসে জার্মানিতে টেসলার বিক্রি কমেছে প্রায় ৭০ শতাংশ। অতিডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) ২৩ ফ্রেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ইতিহাস গড়া ফলাফলের মাধ্যমে ২১ শতাংশের বেশি ভোট পায়। নির্বাচনি প্রচারণায় এএফডিকে ব্যাপকভাবে সমর্থন করেন ইলন মাস্ক। এমনকি তিনি তার সামাজিক প্ল্যাটফর্ম এক্সে ডানপন্থি দলটির প্রতি সমর্থন জানিয়ে লেখেন, ‘কেবল এএফডিই পারবে জার্মানিকে রক্ষা করতে।’

তবে যতো ভালো ফলাফলই এএফডি করুক না কেন জার্মানির অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাকী দলগুলো তাদের সঙ্গে পার্লামেন্টে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত বছর জার্মান সরকার ভর্তুকি প্রত্যাহার করে নিলে দেশটিতে বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমতে শুরু করে। পাশাপাশি ইউরোপের বাজারে ব্যাটারিচালিত গাড়ির চাহিদাও কমে যায়। আর টেসলার বিক্রিতে অব্যাহত ধসের বিষয়টি অবশ্য পুরো বৈদ্যুতিক গাড়ির সেক্টরকেই এখন বিপরীত অবস্থানের মুখোমুখি করেছে। জার্মানিতে ফেব্রুয়ারিতে মোট ৩৬ হাজার ব্যাটারিচালিত গাড়ি রেজিষ্ট্রেশন হয়েছে। আর মোট গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই লাখ তিন হাজার ৪০০টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com