1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

জেলেনস্কিকে পরামর্শ দিলেন ইরান সরকারের মুখপাত্র

  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৬.৪৬ পিএম
  • ১০২ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির হওয়া সাম্প্রতিক বাকবিতণ্ডা নিয়ে বিশ্বমহলে আলোচনা তুঙ্গে। সেদিন জেলেনস্কিকে ট্রাম্পের সঙ্গে একটি কাঙ্ক্ষিত খনিজ চুক্তিতে সই না করেই চলে যেতে হয়েছিল।

এমন প্রেক্ষাপটে ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মহাজেরানি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি একটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, একজন রাষ্ট্রপতির সাথে একটি দেশের সম্পদ জুয়া (খনিজ চুক্তি) খেলবেন না। এই জুয়ায় আপনার দেশের সম্পদ হারাবেন না। সে বিষয়ে সতর্ক থাকুন।

মঙ্গলবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে মহাজেরানি বলেন, নিরাপত্তা কেনা যায় না। মানুষের হৃদয়ে নিরাপত্তা সৃষ্টি করতে হবে।

পুরো যুদ্ধজুড়ে ইউক্রেনের জন্য পশ্চিমাদের আর্থিক ও সামরিক সহায়তায় নেতৃত্ব দিয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে রাশিয়া বারবার এর প্রতিবাদ করে বলেছে, পশ্চিমা সহায়তাগুলো কেবল সংঘাতকে দীর্ঘায়িত করছে।

এখন ডোনাল্ড ট্রাম্পর অধীনে যুক্তরাষ্ট্র সরকার ইউক্রেনকে ‘শান্তিচুক্তির পথে বাধা হয়ে দাঁড়ানোর’ জন্য অভিযুক্ত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ট্রাম্প বলেন, ‘আপনি এখন সত্যিই ভালো অবস্থানে নেই।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরান সরকারের মুখপাত্র মোহাজেরানি বলেন, আমরা সর্বোচ্চ চাপের মুখে আলোচনায় বসব না। আলোচনা হতে হবে, একটি অভিন্ন লক্ষ্যে পৌঁছানর উপায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com