1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

রোজায় কীভাবে দাঁতের যত্ন নেবেন

  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১২.১৪ পিএম
  • ৩৭০ Time View

রোজা থাকলে অনেক সময় মুখ থেকে দুর্গন্ধ আসে। চিকিৎসকেরা বলেন, মুখে দুর্গন্ধ হওয়ার জন্য দায়ী মূলত দাঁতে জমে থাকা খাদ্যকণা এবং মুখের ব্যাকটেরিয়া দ্বারা সালফাইড ও অ্যামোনিয়া তৈরি হওয়া। রোজা রেখে অনেকে দাঁত ব্রাশ করেন না। এতে দাঁতে খাদ্যকণা জমে থাকতে পারে। এ ছাড়া খাবারের টুকরো, তেল ও চর্বি মুখের মৃত কোষ ও লালার সঙ্গে মিশে এক ধরণের ঝিল্লি তৈরি করতে পারে। এই ঝিল্লি জীবাণু দ্বারা আক্রান্ত হলে ধীরে ধীরে দাঁতের মাড়িতে প্রদাহ তৈরি করতে পারে।  চিকিৎসকেরা বলেন, নিয়মিত দাঁত পরিষ্কার না করলে দাঁত ক্ষয় হওয়া শুরু করে। যেহেতু রমজানে আমাদের খাদ্য গ্রহণের সময় পরিবর্তন হয় এই সময়ে দাঁত পরিষ্কারের সময়ও পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন ডাক্তার মোহাম্মদ এহতেশাম খালেদ, ডেন্টাল সার্জন, ডেন্টাল আর্ট-অ্যাসথেটিক স্মাইল ক্লিনিক।

একটি ভিডিও সাক্ষাৎকারে এই চিকিৎসক দাঁতের যত্নে যে পরামর্শ দিয়েছেন— ‘‘রাতে ঘুমাতে যাওয়ার আগে ও সেহেরির পর দাঁত ব্রাশ করতে হবে। নিয়মিত ডেন্টাল ফ্লস ব্যবহার করে দাঁতে জমে থাকা খাদ্যকণা বের করে ফেলতে হবে। অ্যালকোহলমুক্ত মাউথওয়াশ ব্যবহার করতে হবে। টাং স্ক্রাপার দিয়ে জিহ্বায় লেগে থাকা ময়লা নিয়মিত পরিষ্কার করতে হবে।’’

শুধু দাঁত ব্রাশ করলেই হবে না পর্যাপ্ত পানি পান করাও জরুরি। ডাক্তার মোহাম্মদ এহতেশাম খালেদ বলেন, ‘‘ ইফতারের পর থেকে সেহেরির আগ পর্যন্ত কমপক্ষে ৮-১০ গ্লাস পানি পান করতে হবে। এতে মুখের আর্দ্রতা ঠিক থাকবে। এতে একদিকে অনেক রোগ প্রতিরোধ সম্ভব অন্যদিকে মুখের দুর্গন্ধ কমে যায়।’’

দাঁত ভালো রাখতে আরও যা মানতে হবে

১. শাকসবজি এবং ভিটামিন-সি যুক্ত দেশি ফল খেতে হবে। 

২. ধূমপান করা যাবে না।

৩. ফাস্ট ফুড, কোল্ড ড্রিংকস, চকলেট, তেলে ভাজা ও অধিক মসলাদার এড়িয়ে যেতে হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com