বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

লালপুরে বাবার ট্রলির চাপায় ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭১ Time View

নাটোরের লালপুরে বাবা মিন্টু আলীর ট্রলির (ট্রাক্টর) চাপায় মুরসালিন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশুটির বাবা মিন্টু আলী জানান, তিনি ট্রলি নিয়ে বাড়ি ফিরলে গাড়ির শব্দ শুনে দৌঁড় দিয়ে বাড়ির বাহিরে আসে ছেলে মুরসালিন। অসাবধানতাবশত মুরসালিন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS