1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Title :
সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন

উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ১০.০৪ পিএম
  • ১১৩ Time View

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘রোজাদারদের সম্মানে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকতে হবে। উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ। এটা অপরাধ, সবাইকে এটি মেনে চলতে হবে।’ 

রবিবার (২ মার্চ) বিকালে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

ধূমপানকে কেন্দ্র করে মোহাম্মদপুরে দুই নারীর ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি যতটুকু জানি, ওই দুই নারী সিগারেট খাচ্ছিলেন। স্থানীয় কিছু ব্যক্তি নামাজে যাওয়ার সময় তাদের বাধা দেন এবং চা ছুড়ে মারেন। সবাইকে মনে রাখতে হবে, উন্মুক্ত স্থানে ধূমপান নারী-পুরুষ সবার জন্য নিষিদ্ধ।’

তিনি আরও বলেন, ‘এখন রমজান চলছে, সবাইকে সংযমী হতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টাও সবাইকে অনুরোধ করেছেন, কেউ যেন প্রকাশ্যে খাবার না খান। এটি রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।’

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইন্সের মেস, ক্যান্টিন ও রান্নাঘর ঘুরে দেখেন এবং পুলিশ সদস্যদের খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন।

গ্যাস সংকটের বিষয়ে তিনি বলেন, ‘আমি দেখলাম, এখানে গ্যাস সংযোগ থাকলেও লাইনে গ্যাস নেই। সঙ্গে সঙ্গে জ্বালানি উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আশা করি, আগামীকাল থেকে গ্যাস সমস্যার সমাধান হবে।’

রমজানে পণ্যমূল্য বৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে জিনিসপত্রের দাম কমানো হয়, অথচ আমাদের দেশে উল্টো সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়। আমি ব্যবসায়ীদের অনুরোধ করবো, যেন তারা পণ্যের দাম না বাড়ান।’

ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় বাজার নিয়ন্ত্রণে কোনও সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সিন্ডিকেটবিরোধী অভিযান না থাকলেও গত বছরের তুলনায় এবার জিনিসপত্রের দাম কম রয়েছে। অভিযান না চালিয়েও যদি বাজার স্বাভাবিক থাকে তাহলে সেটাই ভালো।’

পরিদর্শনের সময় ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com