1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো “রাষ্ট্রের বাজেট তৈরির সময় খেটে খাওয়া মানুষের মতামত কতটা বিবেচনা করা হয়?” মুহাম্মাদ আজগর হোসেন জিহাদ বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পথে বিএসইসি দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পূনর্বহালের দাবীতে রাঙ্গামাটিতে কর্মসূচীর ঘোষণা কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মিছিল, আটক-৪৫ সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে অনলাইন ভ্যাট রিটার্নের প্রস্তুতি, সময় বাড়াল এনবিআর সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ, অনুমোদন পেল ৩০% লভ্যাংশ

সাবেক এমপি তানভীর ইমামের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ৬.৩৪ পিএম
  • ১০৯ Time View

সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম, স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজা ইসমত ইমামের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক।

আজ রোববার (২ মার্চ) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক মহাপরিচালক জানান, ‌‌সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩০ কোটি ৬২ লাখ টাকারও বেশি মূল্যে সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে তানভীর ইমামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুনীর্তি দমন কমিশন আইন ২০০৪ ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর সংশ্লিষ্ট ধারায় এই মামলা করা হয়।

আক্তার হোসেন জানান, তানভীর ইমাম সংসদ সদস্য থাকার সময় স্ত্রী মাহিন ইমাম স্বামীর সহায়তায় আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিহীন তিন কোটি সাত লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অপরাধে তাদের বিরুদ্ধে দুনীর্তি দমন কমিশন আইন ২০০৪ ও দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা করা হয়।

এ ছাড়া মেয়ে মানিজা ইসমত ইমাম আয়ের সঙ্গে সঙ্গতিহীন এক কোটি ৮৭ লাখ টাকার বেশি সম্পদ অর্জন ও দখলে রাখায় তার ও তার পিতা তানভীর ইমামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com