1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ৫.০৮ পিএম
  • ১৩৫ Time View

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে।

রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ইসি এ তথ্য জানান।  

মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। অতীতের ভঙ্গুর নির্বাচনী পরিস্থিতির কারণে জনগণের মধ্যে ভোটবিমুখতা তৈরি হয়েছিল, তবে এখন তারা আবারও ভোটের প্রতি আগ্রহ দেখাচ্ছে।’  

সানাউল্লাহ আরও বলেন, এবারের ভোটার তালিকা হতে হবে স্বচ্ছ, যাতে কেউ ভুয়া বা অস্বচ্ছ তালিকার অভিযোগ তুলতে না পারে। বিশেষ করে তরুণ ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে এবং নারী ভোটাররা যাতে বাদ না পড়ে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। ‘নির্বাচন কমিশন রাতের ভোট দেখতে চায় না এবং কোনো পক্ষের কর্তৃত্বও মেনে নেবে না।’  

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার স্বীকার করেন, অতীতের নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং এর দায় এড়াতে পারে না নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘ভুলের দায় শুধু প্রধান নির্বাচন কমিশনারের নয়, একজন সাধারণ কর্মচারী পর্যন্ত এ দায় বহন করে।’  

তিনি আরও বলেন, ‘কমিশন কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইস্পাতের মতো কঠোর অবস্থানে থাকবে। কমিশন ভেঙে যাবে, কিন্তু মচকাবে না। শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করবে না নির্বাচন কমিশন।’  

ইসি সদস্য তাহমিদা আহমদ বলেন, ‘ভোট যেন আর আবদ্ধ কক্ষে না হয়, সেজন্য খোলা মাঠে ভোট আয়োজনের কথা ভাবতে হবে।’  

অন্যদিকে, ইসি সদস্য আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘কেবল মুখের কথায় নয়, কাজের মাধ্যমে নির্বাচন কমিশন নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com