1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :
নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে হেলিকপ্টার-যাত্রীবাহী উড়োজাহাজ সংঘর্ষ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১০.৫৪ এএম
  • ৮৪ Time View

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উড়োজাহাজটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিল। 

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে এফএএ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে রানওয়ে ৩৩-এর কাছে পৌঁছানোর সময় এ ঘটনা ঘটে। উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিল। এ ছাড়া সামরিক হেলিকপ্টারটিতে তিনজন সৈন্য ছিল।  

ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানিয়েছে, উড়োজাহাজটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে, যা ওয়াশিংটন ডিসির মধ্য দিয়ে বয়ে গেছে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ভয়াবহ দুর্ঘটনা” সম্পর্কে অবহিত হয়েছি। জরুরি প্রতিক্রিয়াকারীদের “অবিশ্বাস্য কাজের” জন্য ধন্যবাদ।

কানসাস রাজ্যের প্রতিনিধিত্বকারী সিনেটর জেরি মোরান বলেছেন, দুর্ঘটনার পর তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। কানসাসের উইচিটা থেকে আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজটি ওয়াশিংটন ডিসিতে এসেছিল।

মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com