1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

মহার্ঘ ভাতার বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি: অর্থ উপদেষ্টা

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৪.২৪ পিএম
  • ৮৮ Time View

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এমনকি তিনি এও বলেন, মহার্ঘ ভাতার সিদ্ধান্ত কে নিয়েছে, তিনি তা জানেন না।

সরকার কি তাহলে এই সিদ্ধান্ত থেকে সরে আসল কি না, এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার এ বিষয়ে কখনো সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে এর ঘোষণা হয়নি। উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান গত ১৫ ডিসেম্বর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছিলেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

রেলওয়ের কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সরকার সাধ্যমতো সব দিয়েছে। যেসব দাবি যৌক্তিক ছিল, সেগুলো আমরা মেনে নিয়েছি। ওভারটাইম দেওয়া হয়েছে। কিন্তু এখন যদি বলে আরও চাই, তাহলে সমস্যা। কিন্তু অনেকেরই অনেক দাবি দাওয়া আছে। রেলওয়ের কর্মচারীদের অন্যান্য দাবি-দাওয়া প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, সেটা রেলমন্ত্রী বলতে পারবেন, এটা তাঁর বলার বিষয় নয়। সরকার খাদ্যদ্রব্য, জ্বালানি ও সারের সরবরাহ নিশ্চিত করতে চায়।

ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আজ ক্রয় কমিটির বৈঠক হয়েছে। যেমন, চাল, চিনি, মসুর ডাল ইত্যাদি। রোজার আগে থেকে শুরু করে রোজা শেষ হওয়া পর্যন্ত এসব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। সেই সঙ্গে বাজারের পর্যবেক্ষণসহ অন্যান্য কার্যক্রম চলবে। সারের বিষয়েও আলাপ হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com