1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল

  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ১০.২৪ এএম
  • ৭৫ Time View

জা উপত্যকার উত্তরাঞ্চলে প্রবেশাধিকার বিচ্ছিন্ন করে দেওয়া সামরিক অঞ্চল নেতজারিম করিডোর দিয়ে যাওয়ার জন্য ইসরায়েলি বাহিনীর অনুমতির অপেক্ষায় থাকা হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায় ঘুমিয়ে দ্বিতীয় রাত কাটাচ্ছেন।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, আজ সোমবার (২৭ জানুয়ারি) থেকে গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। খবর আল-জাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে আল-রশিদ স্ট্রিট দিয়ে ফিলিস্তিনিদের নেতজারিম করিডোর অতিক্রম করার অনুমতি দেওয়া হবে।

এ ছাড়া স্থানীয় সময় সকাল ৯টা থেকে সালাহ আল-দিন স্ট্রিটে পরিদর্শনের পর যানবাহনগুলিকে উত্তরাঞ্চলের দিকে যেতে দেওয়া হবে।

মুখপাত্র আরও বলেছেন, এই পথ দিয়ে যোদ্ধা এবং অস্ত্রের যেকোনো চলাচল যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং ফিলিস্তিনিদের উপত্যকার যেকোনো স্থানে ইসরায়েলি সেনাদের কাছে যাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামাস শুক্রবারের মধ্যে ইসরায়েলি বন্দি আরবেল ইয়েহুদকে মুক্তি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ‘খালি করার’ করার প্রস্তাবের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনিরা, যার মাধ্যমে ফিলিস্তিনিদের জোরপূর্বক মিশর ও জর্ডানে স্থানান্তরিত করা হবে। যা জাতিগত নির্মূলের উদ্বেগ বাড়িয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৭ হাজার ৩০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া এক লাখ ১১ হাজার ৪৮৩ জন আহত হয়েছে।

ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।

ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com