1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

সব জিনিসের দাম একত্রে কমবে, এটা আশা করি না: অর্থ উপদেষ্টা

  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ২.৫৮ পিএম
  • ৮০ Time View

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, বাজারে সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে, এটা পৃথিবীর কোন দেশে হয় না। আবার সব জিনিসের দাম একত্রে কমে যাবে, এটাও আমরা আশা করি না। চালের দাম অনেক বেড়ে গেছে… মনে হচ্ছে যেন চালের দাম এক হাজার টাকা হয়ে গেছে। তবে এটা ঠিক জনগণের কষ্ট হচ্ছে। অনেক কিছু তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকছে না। আমরা সেটা উপলব্ধি করছি।

রোববার (২৬ জানুয়ারি) কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক অনুষ্ঠানেএ কথা বলেন সালেহউদ্দিন আহমেদ।

আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে কথা বলতে গিয়ে চালের দাম প্রসঙ্গে এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে সালেহউদ্দিন আহমেদ বলেন, আপনারা (সাংবাদিক) একটু পজিটিভলি দেখেন। বাংলাদেশে সবই খারাপ, সবই ভালো। এমন ভাব, মনে হয় যেন বাংলাদেশ বলে দেশই নাই। এই হচ্ছে না, ওই হচ্ছে না। পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার হচ্ছে অনেকটা শিশুর মতো। ১০০–এর মধ্যে তুমি আজকে ৭০ পেয়েছ, ভালো করেছ। আবার কেউ বলতে পারে, ১০০–এর মধ্যে কেন ৭০ পেলে, ১০০ পেলে না কেন? এ রকম আচরণ করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না। আমি অনেক গালমন্দ খাচ্ছি। ভ্যাট বাড়ালাম কেন…। ভেতরের কাহিনি কী, সেটা আমরা সব সময় বলি না। অতএব, ভালো কাজে একটি উৎসাহ দিতে হয়। খারাপ কাজের জন্য ভর্ৎসনা করেন, কিন্তু ভালো কাজের জন্য একটু হলেও উৎসাহ দেন। সমালোচনার দরকার আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com