1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

কিয়ার স্টারমারের প্রশংসা করলেন ট্রাম্প

  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১০.২৮ এএম
  • ৮৩ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এখন পর্যন্ত ‘খুব ভালো কাজ করেছেন’ এবং আমাদের মধ্যে ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যার কিয়ারের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফোনালাপ করবেন।

ট্রাম্প ও লেবার নেতা স্যার কিয়ার স্টারমার এর আগে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছেন, যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে কিয়ার স্টারমারের একটি সফরও রয়েছে।

তবে ধনকুবের ও ট্রাম্পের মিত্র ইলন মাস্ক স্টারমারের ব্যাপারে বেশ সমালোচনামূলক অবস্থান নিয়েছেন এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য তিনি বারবার আহ্বান জানিয়েছেন।

স্যার কিয়ারের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি তার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি। তাকে আমি বেশ পছন্দ করি। তিনি উদারপন্থি, যা আমার থেকে একটু ভিন্ন, তবে আমি মনে করি, তিনি খুব ভালো মানুষ এবং এখন পর্যন্ত খুব ভালো কাজ করেছেন।’ 

ট্রাম্প আরও বলেন, ‘তিনি (কিয়ার স্টারমার) তার দেশের দর্শনকে প্রতিনিধিত্ব করেছেন। আমি হয়তো তার দর্শনের সঙ্গে একমত নই, কিন্তু তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।’

দ্বিতীয় মেয়াদে প্রথম আন্তর্জাতিক সফরে কোথায় যেতে পারেন এ প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি সৌদি আরব হতে পারে, এটি যুক্তরাজ্যও হতে পারে। ঐতিহ্যগতভাবে এটি যুক্তরাজ্য হতে পারে।’ 

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গতবার আমি সৌদি আরব গিয়েছিলাম, কারণ তারা যুক্তরাষ্ট্রের ৪৫০ বিলিয়ন ডলারের পণ্য কেনার চুক্তি করেছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com