1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

রাশিয়ার পক্ষে লড়ে উ. কোরীয় এক হাজার সেনা নিহতের দাবি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১১.১১ এএম
  • ৫৭ Time View

রাশিয়ার পক্ষ নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে উত্তর কোরিয়ার এক হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে সংঘটিত যুদ্ধে এই উত্তর কোরীয় সেনারা নিহত হয়।

নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা কর্মকর্তারা বিবিসিকে বলেন, উত্তর কোরিয়ার প্রায় ১১ হাজার সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। তিন মাসের মধ্যেই প্রায় ৪০ শতাংশ (প্রায় ৪ হাজার) সেনা ক্ষতির মুখে পড়েন। এর মধ্যে কেউ হত্যার শিকার হন, কেউ আহত হন, কাউকে বন্দি করা হয়, কেউবা এখনও নিখোঁজ রয়েছেন। জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় এক হাজার সেনা নিহত হয়ে থাকতে পারেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিশ্চিতভাবে যদি এটি হয়ে থাকে, তাহলে এটি উত্তর কোরিয়ার জন্য অনেক বড়মাপের ক্ষতি। হতাহতের পরিসংখ্যান অনুযায়ী বলা যায়, মিত্র ভ্লাদিমির পুতিনকে সহায়তা করতে গিয়ে কিম জং উনকে চড়া মূল্য দিতে হচ্ছে।

তুলনামূলক স্বল্প প্রশিক্ষিত সেনাদের পাঠানোর কারণে হতাহতের সংখ্যা এত বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর অভাবও বড় কারণ বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ভাষাগত দক্ষতার অভাবের দিকে ইঙ্গিত করে সাবেক ব্রিটিশ আর্মি ট্যাংক কমান্ডার কর্নেল হামিশ ডি ব্রেটন-গর্ডন বলেন, রুশ কর্মকর্তাদের নির্দেশনা বুঝতে পারেননি এসব কোরীয় সেনারা। এ ছাড়া রুশ কর্মকর্তা নিজেদের সেনাদের চেয়ে কোরীয় সেনাদের কম গুরুত্ব দিয়েছে বলেও মনে করেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এ যুদ্ধে রুশ বাহিনীকে শক্তিশালী করতে উত্তর কোরিয়া সেনা পাঠায় বলে দাবি করে আসছে ইউক্রেন ও তার মিত্র দেশগুলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com