সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৯২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বঙ্গজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২২ জানুয়ারি) বঙ্গজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৯ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ অটোকারসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৬ দশমিক ৩৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, সিভিও পেট্রোক্যামিকেল, জাহিন স্পিনিং, রানার অটো, মুন্নু সিরামিক, মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং এনআরবি ব্যাংক পিএলসি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply