1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Title :
নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স

তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ১০

  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৪.০৪ পিএম
  • ৮০ Time View

তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের ওই হোটেলে রাতভর আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে আহত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আলি বলেছেন, আগুন নেভাতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ২৬৭ জন কাজ করছে এবং এই তৎপরতা অব্যাহত রয়েছে। 

তুরস্কের নিউজ আউটলেট টিআরটিকে বোলুর গভর্নর আবদুলাজিজ আয়দিন বলেছেন, দিবাগত রাত সাড়ে ৩টায় ১১তলা হোটেলের চতর্থ ফ্লোরে আগুন ধরে। আগুন নিয়ন্ত্রণে ঘণ্টাব্যাপী কাজ করছেন দমকলকর্মীরা।  

তবে ঠিক কী কারণে হোটেলে আগুন ধরেছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এনিয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন আবদুলাজিজ।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলুকে আয়দিন বলেছেন, আতঙ্কে ভবন থেকে লাফ দেওয়ায় দুইজন মারা গেছেন। হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন বলে জানান তিনি। 

বিভিন্ন ফুটেজে দেখা যায়, হোটেলটির ছাদ এবং উপরের ফ্লোরগুলোতে আগুন জ্বলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com