1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর

ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা আলোচনায় সমাধান করতে হবে : পররাষ্ট্র মন্ত্রণালয়

  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১০.২৬ এএম
  • ৭২ Time View

দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান স্থল সীমান্ত চুক্তির অধীনে ভারতের সঙ্গে সীমান্ত-সম্পর্কিত সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের আশা করছে বাংলাদেশ।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সীমান্তে শান্তি বজায় রাখার জন্য বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি কাঠামোর অধীনে গঠনমূলক আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান করা উচিত বলে বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে শূন্য রেখার কাছে ভারতীয় নাগরিকদের সঙ্গে সংঘর্ষে তিন বাংলাদেশি আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

এর আগে, গত ৭ জানুয়ারি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) চৌকা সীমান্তের শূন্য রেখা বরাবর একটি কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেয় এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com