1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৪.০০ পিএম
  • ৮৮ Time View

ডলার সাশ্রয় ও পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে শিল্পের কাঁচামাল এবং কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময় বা‌ড়ি‌য়ে এক বছর ক‌রে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২০ জানুয়া‌রি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স ও বার্সার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিনে উন্নিত করা হয়েছে।

এর ফলে চলমান ডলার সংকটে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমদানি মূল্য দেরিতে পরিশোধের সুযোগ দিলো কেন্দ্রীয় ব্যাংক। এ সুযোগ আগামী ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হবে।

তবে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সু‌বিধা প্রযোজ্য হবে না বলে সার্কুলারে বলা হয়েছে।

এর আগে এসব পণ্য আমদানির বিলম্ব মূল্য পরিশোধ সীমা ৩৬০ দিনে উন্নিত করে গতবছর ৩০ জুন সার্কুলার জারি ক‌রে‌ছিল কেন্দ্রীয় ব‌্যাংক; য‌দি মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত। নতুন সার্কুলার অনুযায়ী নির্ধারিত সময়ের পর গ্রাহকের নামে বৈদেশিক মুদ্রায় দায় পরিশোধের সময় বৃদ্ধি করা যাবে না।

খাত সংশ্লিষ্টরা বল‌ছেন, আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সময় বাড়া‌নোর ফ‌লে বৈদেশিক মুদ্রা বাজারকে স্বস্তি দেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com