1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

ট্রাম্পের প্রতিশ্রুতির পর যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক

  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ১.৩১ পিএম
  • ৫৫ Time View

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পর যুক্তরাষ্ট্রে ফের কার্যক্রম পুনর্বহাল করেছে টিকটক। গতকাল রোববার (১৯ জানুয়ারি) থেকেই দেশটিতে টিকটক আবারও ফিরেছে।

গত শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় একটি আইন কার্যকর হওয়ার পর চীনা মালিকানাধীন অ্যাপটি আমেরিকান ব্যবহারকারীদের জন্য কাজ করা বন্ধ করে দেয়।

আগে ডোনাল্ড ট্রাম্প প্ল্যাটফর্মটির নিষেধাজ্ঞার পক্ষে থাকলেও রোববার আইনটির বাস্তবায়ন বিলম্বিত করতে এবং চুক্তির জন্য আরও সময় দিতে প্রতিশ্রুতি দেন। এরপর টিকটক বলেছিল, “পরিষেবা পুনরুদ্ধার” প্রক্রিয়াধীন রয়েছে।

এর কিছুক্ষণ পরেই, অ্যাপটি আবার কাজ শুরু করে এবং এর লাখ লাখ ব্যবহারকারীর কাছে একটি পপআপ বার্তা আসে যেখানে ট্রাম্পকে ধন্যবাদ জানানো হয়।

এক বিবৃতিতে কোম্পানিটি “প্রয়োজনীয় স্পষ্টতা এবং আশ্বাস প্রদানের” জন্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে এবং বলেছে, তারা “একটি দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ট্রাম্পের সঙ্গে কাজ করবে যা টিকটককে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকিয়ে রাখবে”।

আজ সোমবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানে টিকটকের সিইও শো চিউ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

গতকাল রোববার (১৯ জানুয়ারি) ট্রাম্প তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, “আমি কোম্পানিগুলিকে অনুরোধ করছি যেন তারা টিকটককে বন্ধ না রাখে! আইনের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে আমি সোমবার একটি নির্বাহী আদেশ জারি করব, যাতে আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য একটি চুক্তি করতে পারি।”

টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স পূর্বে একটি আইন উপেক্ষা করেছিল, যেখানে নিষেধাজ্ঞা এড়াতে তাদের মার্কিন কার্যক্রম বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার সুপ্রিম কোর্ট এই আইনটি বহাল রাখে এবং রোববার থেকে তা কার্যকর হয়।

ইতোমধ্যেই কার্যকর আইনের বাস্তবায়ন বিলম্বিত করার জন্য ট্রাম্পের কী আইনি কর্তৃত্ব থাকবে তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে যে তিনি যদি নির্বাহী আদেশ জারি করেন তবে তার সরকার নিষেধাজ্ঞা কার্যকর করবে না।

এটি তার আগের অবস্থানের বিপরীত। ট্রাম্প টিকটক নিষিদ্ধকরণকে সমর্থন করেছিলেন, কিন্তু সম্প্রতি তিনি এর বিপরীত। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্ল্যাটফর্মে তার ভিডিওগুলি কোটি কোটি ভিউ পেয়েছিল বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইতোমধ্যেই বলেছে যে তারা তাদের ক্ষমতার শেষ মুহূর্তে আইনটি প্রয়োগ করবে না এবং পরিবর্তে আসন্ন ট্রাম্প প্রশাসনের অধীনে প্রক্রিয়াটি কার্যকর হতে দেবে। কিন্তু টিকটক রোববার সন্ধ্যায় তাদের পরিষেবা পুনরুদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com