1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

১৫০ কোটি টাকা পাচ্ছেন জুলাই আন্দোলনে আহতরা

  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১০.৩৬ এএম
  • ৯১ Time View

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে এই আর্থিক মঞ্জুরির বরাদ্দ দেওয়া হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে উপসচিবের পাঠানো চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ অনুদান দিতে চলতি (২০২৪-২৫) অর্থবছরে অর্থ বিভাগের বাজেটের অধীন ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত’ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে ১২০০১৬৬০১-কোডে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ সহায়তা’ শীর্ষক খাতে ২৩২ কোটি ৬০ লাখ টাকা থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ ১৫০ কোটি টাকা বিভাজন ও শর্তানুসারে অর্থছাড়ে অনুমোদন দেওয়া হলো।

আহতদের চিকিৎসার ক্ষেত্রে ক্যাটাগরি ‘এ’তে এক হাজার ব্যক্তি। প্রতিজন দুই লাখ টাকা করে মোট ২০ কোটি টাকা পাবেন।

ক্যাটাগরি ‘বি’ তে প্রতিজন এক লাখ টাকা করে ৩ হাজার জন ৩০ কোটি টাকা পাবেন।

ক্যাটাগরি ‘সি’তে প্রতিজন এক লাখ টাকা করে ৪ হাজার জন পাবেন ৪০ কোটি টাকা।

ক্যাটাগরি ‘ডি’ তে প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা। এক্ষেত্রে সাত হাজার জন পাবেন ৩৫ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com