রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্যাংকে নতুন সময়সূচি কার্যকর, ক্লিয়ারিং হাউজেও পরিবর্তন সারাদেশে দোকানপাটের নতুন সময়সূচি ঘোষণা সাজগোজের ৭২% ছাড়ে এবার পহেলা বৈশাখ হোক আরো রঙিন! ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং TAP-এর মধ্যে ডিস্ট্রিবিউশন ফাইন্যান্স সুবিধা চালু মাধবপুরে ঘর তুলতে বাধা, থানায় অভিযোগ ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান, যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি ইরানের হরমুজ প্রণালী ইস্যুতে ট্রাম্পের আলটিমেটাম, ৪৮ ঘণ্টার সময়সীমা দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিহত ৬ দীর্ঘ বিরতির পর ইরানি তেল আমদানিতে ফিরল ভারত সমাজসেবা ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য আনুষা বেলায়েত দৈনিক আজাদ বাণী স্টার অ্যাওয়ার্ড পেলেন

আবারও আসছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ Time View

পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসের শুরু হয়েছে। দেশের অনেক অঞ্চলেই স্বাভাবিক শীতের দেখা মেলেনি মাঘের শুরুর তিন দিন। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়েও চার-পাঁচ ডিগ্রি বেশি। তবে আজ শনিবার মাঘের চতুর্থ দিনে এসে তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে।

তবে আগামী দুই দিন রবি ও সোমবার শীত বেশি বাড়তে পারে। এই দুই দিনে অন্তত এক থেকে দুই ডিগ্রি করে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। সোমবার দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা।

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল শুক্রবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘রবিবার থেকে তাপমাত্রা খানিকটা কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

২০ জানুয়ারি শীত আরো বাড়তে পারে। এদিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। ২৩ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।

এরপর আবার ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা কমতে পারে।

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের হিসাবে দেশের কিছু অঞ্চলজুড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে এবং তা দুই-তিন দিন অব্যাহত থাকলে তখন তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে তখন সেই পরিস্থিতিকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে আখ্যায়িত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS