1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

হাসিনাকে ফেরানোর চিঠির কথা স্বীকার করেছে ভারত

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৬.০৩ পিএম
  • ৭৬ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে পাঠানো চিঠির বিষয়টি ভারত স্বীকার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।

রফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছে ভারত। বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষায় থাকবে।

শেখ হাসিনার ভিসা নিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, কারও পাসপোর্ট বাতিল করা হলে সব দেশকে জানিয়ে দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাসপোর্ট বাতিল হয়ে গেলে ভিসার কোনো ইস্যু থাকে না।

রোহিঙ্গা ইস্যু নিয়ে মুখপাত্র বলেন, সম্প্রতি ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সর্তক রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানবিক দিকটাও দেখতে হয়।

মোজাম্বিকে থাকা বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, মোজাম্বিকে অস্থিতিশীল পরিবেশে নিকটস্থ প্রিটোরিয়া হাইকমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের সহায়তা করতে বলেছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com