1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে : মির্জা ফখরুল

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৩.১৪ পিএম
  • ৫৬ Time View

অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু মানুষ দেশকে বিভাজনের দিকে নিয়ে যেতে উঠেপড়ে লেগেছে। কেউ কেউ ডেসপারেড হয়ে গেছে। বিভাজনের চেষ্টায় আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা ঐক্যবদ্ধ থাকুন।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘রাজবন্দীর জবানবন্দী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। এতে সভাপতিত্বে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদি আমিন, বিএনপিনেতা আমিরুজ্জামান খান শিপুল, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিব, অনলাইন অ্যাক্টিভিষ্ট হুমায়ুন কবির, পাইলট রেজাউর রহমান, কাজল রহমান, শিপন আহমেদ, ওয়াসিম ইফতেখারুজ্জামান প্রমুখ।

সত্য ভাষণের প্রচারণা দিয়েই মিথ্যা প্রচারণাকে জবাব দিতে হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, যে নেত্রীর জন্য গণতন্ত্রের জন্য নেতাকর্মীরা গুম হয়েছে, নিহত হয়েছে, সেই নেত্রী রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে চিকিৎসার জন্য বিলেতে গিয়েছেন এটাই সফলতা। দেশের মানুষ তাঁকে বিপুল অভিবাদন জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া আর সংস্কার শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। বিএনপি সবসময়েই সংস্কার চায়। ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর সবাই ঐক্যের জায়গায় থাকতে পারছে না।

মির্জা ফখরুল বলেন, বিভক্তির রাজনীতি যেন কেউ না করি। এখন, কেউ বিভাজিত হবেন না। দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না।

এসময় ইসমাইল জবিউল্লাহ বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে আনুষ্ঠানিকভাবে মুক্ত ঘোষণার দাবি জানিয়ে বলেন, আমি ম্যাডামকে বলেছিলাম একজন দেশ থেকে পালিয়ে গেছেন, আপনি সসম্মানে বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। তখন তিনি আমাকে বলেছেন, দেশ জন্য ব্যুরোক্রেসিকে উন্নত করতে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com