1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Title :
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি বিএসইসিতে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ, বাড়ল নির্বাহী পরিচালকদের ক্ষমতা নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

চলতি বছর ৬.৪% প্রবৃদ্ধি হতে পারে বাংলাদেশের : আইএমএফ

  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৯.১১ পিএম
  • ১৮১ Time View

চলতি বছর  বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ। দক্ষিণ এশিয়ায় ভারতের পরে সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বাংলাদেশে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এই পূর্বাভাস দিয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে (এপ্রিল) বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে আইএমএফ এই পূর্বাভাস দিয়েছে।

২০২৩ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ এবং ২০২৭ সালে তা বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে মনে করছে আইএমএফ।আইএমএফ অর্থবছর ধরে নয়, পঞ্জিকাবর্ষ ধরে অর্থাৎ জানুয়ারি-ডিসেম্বর সময় ধরে প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়। অন্যদিকে, বিশ্বব্যাংক ও এডিবি অর্থবছর ধরে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়। চলতি মাসে এই দুটি সংস্থা প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। বিশ্বব্যাংক বলেছে, চলতি অর্থবছরে ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। আর এডিবির পূর্বাভাস হলো-৬ দশমিক ৯ শতাংশ।

প্রবৃদ্ধির পাশাপাশি দেশের মূল্যষ্ফীতি নিয়েও পূর্বাভাস দিয়েছে আইএমএফ। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরজুড়েই উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকবে। পুরো বছরের গড় মূল্যস্ফীতি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ। তবে আগামী ২০২৩ সালে তা কিছুটা কমে ৫ দশমিক ৯ শতাংশ হতে পারে।

সরকারি হিসাব বলছে, গত কয়েক মাস ধরেই বাংলাদেশের মূল্যস্ফীতি ছয় শতাংশের আশপাশে আছে।
আইএমএফ আরও বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কমেছে। চলতি বছরে বিশ্বের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৭ শতাংশ।

আইএমএফ পূর্বাভাস অনুযায়ী, ভারতে সর্বোচ্চ ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। এ ছাড়া পাকিস্তান ৪ শতাংশ, শ্রীলঙ্কা ২ দশমিক ৬ শতাংশ, ভুটান ৪ দশমিক ৪ শতাংশ ও নেপালে ৪ দশমিক ১ প্রবৃদ্ধি হতে পারে। মালদ্বীপের জিডিপি সংকোচ হতে পারে ২৪ শতাংশের বেশি। দেশটি নেতিবাচক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফ। অতিমাত্রায় অনিশ্চয়তার কারণে আফগানিস্তানের জন্য কোনো পূর্বাভাস দেয়নি আইএমএফ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com