সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

তিব্বতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় মির্জা ফখরুলের শোক ও সমবেদনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ Time View

চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এক শোকবার্তায় তিনি এ সমবেদনা প্রকাশ করেন। ভূমিকম্পে এখন পর্যন্ত ৯৫ জন মানুষের প্রাণহানি, বহু মানুষ আহত এবং অসংখ্য ঘরবাড়ি ধসে পড়ার মর্মস্পর্শী ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে প্রবল ভূমিকম্পে অসংখ্য মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত তিব্বতবাসীর সঙ্গে সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। তাদের এই বিপদের সময়ে বাংলাদেশের মানুষও তাদের পাশে থাকবে। আমি মহান রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত তিব্বতবাসীকে এই বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন। প্রলয়ঙ্করী ভূমিকম্পে বিপর্যস্ত সংশ্লিষ্ট এলাকার মানুষ এই ধ্বংসাবশেষ থেকে আবারও নতুন উদ্যমে জীবনপ্রবাহ সচল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তিব্বতবাসী মানুষের প্রতি জানাচ্ছে গভীর সহানুভূতি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের উদ্ধার ও সহযোগিতার জন্য আমি বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS