1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

সচিবালয়ে পুড়ে যাওয়া ভবন ১২ দিনের মধ্যে সংস্কার : গৃহায়ণ ও গণপূর্ত সচিব

  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৪.৩৪ পিএম
  • ৯১ Time View

আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া চারটি তলা বাদে অন্য তলাগুলোতে দাপ্তরিক কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। অগ্নিকাণ্ডের পর থেকে এত দিন উপদেষ্টা ও সচিব ছাড়া কারও গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া না হলেও ৫ জানুয়ারি থেকে অন্য কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও ঢুকতে দেওয়া হয়েছে।

আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে পুড়ে যাওয়া চারটি তলার সংস্কার কাজ শেষ হবে।

আজ রোববার (৫ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. হামিদুর রহমান খান সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত চারটি ফ্লোরে সংস্কার কাজ শেষ করতে ১০ থেকে ১২ দিন লাগবে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করা যায়। ৭ নম্বর ভবনে এখনো পানি সরবরাহ করা সম্ভব হয়নি। আশা করছি আজকের মধ্যে পানি সরবরাহ করা সম্ভব হবে।

সরেজমিনে দেখা যায়, ৭ নম্বর ভবনের নিচতলা থেকে পঞ্চমতলা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চললেও ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় গণপূর্ত বিভাগের কর্মী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

পঞ্চম তলায় পূর্ব পাশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পশ্চিম পাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। চতুর্থ তলায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তৃতীয় তলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, দ্বিতীয় তলায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন।

৭ নম্বর ভবনের বিভিন্ন তলা থেকে এখনো পোড়া গন্ধ বের হচ্ছে। মেঝেতে ছাইয়ের ছোপ ছোপ কালো দাগ। লিফট এখনো বন্ধ রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com