1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই: জোনায়েদ সাকি

  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ৩.২৫ পিএম
  • ৭৪ Time View

নির্বাচনের জন্য সংস্কার দরকার, তবে নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীতে গণসংহতি আন্দোলন আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের জন্য সংস্কার দরকার, কিন্তু সব সংস্কার নির্বাচনের আগেই প্রয়োজন নেই। দেশের জন্য কী কী সংস্কার দরকার, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আলোচনা করতে হবে।

তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের স্বপ্ন যেন বেহাত হয়ে না যায়, এ জন্য রাজনৈতিক শক্তিগুলোকে সক্রিয় হতে হবে। ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহিমূলক ক্ষমতার ব্যবস্থা করতে হবে। বাহাত্তরের সংবিধান দিয়ে সেই ক্ষমতার বন্দোবস্ত সম্ভব নয়।
 

গণসংহতি আন্দোলনের এ সমন্বয়ক বলেন, দেশে বিভাজনের রাজনীতি উপড়ে ফেলে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে বাংলাদেশের সর্বত্র গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com