1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

বিগত সরকার ভারতের স্বার্থরক্ষায় বেশি ব্যস্ত ছিল: চরমোনাই পীর

  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ১০.৪৩ পিএম
  • ৭৫ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিগত সরকার দেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, বিগত সময়ে রাষ্ট্র পরিচালকরা কোনোভাবেই প্রমাণ করতে পারেনি তারা দেশের উপকারের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন। জনগণ মনে করে ৫ আগস্ট যারা দেশ থেকে পালিয়েছে তারা সরাসরি ভারতেরই সরকার ছিল।

তিনি বলেন, বিগত সরকারের সকল কার্যক্রম ছিল ভারতের স্বার্থ রক্ষার। তারা দেশের স্বার্থ রক্ষার চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল।

চরমোনাই পীর বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা দেখছি তারা অগোছালোভাবে দেশ পরিচালনা করছে। এই অগোছালোভাবে দেশ পরিচালনার সুযোগ নিয়ে অনেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছে, যা দেশের মানুষ কখনও মেনে নিবে না।

রেজাউল করিম আরও বলেন, বিগত সময়ে যারা দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, দেশ পরিচালনার নামে এই দুর্নীতিবাজদেরকে ক্ষমতার মসনদে বসিয়ে আবার তামাশা দেখব, তা হতে পারে না।

এ সময় ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা খলিলুর রহমানকে সভাপতি এবং কেএম বিল্লাল হোসেনকে সেক্রেটারি জেনারেল করে ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com