1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে: গয়েশ্বর

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৪.২৫ পিএম
  • ৯৪ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করলে আমরা বসে থাকব না। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকব।’’

তিনি বলেন, ‘‘জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে যদি আবার মাঠে নামতে হয় আমরা নামব।’’

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘আওয়ামী সন্ত্রাসীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে। দেশ থেকে শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা এখনো নানা অপকর্ম করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’’

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দক্ষিণ থানা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com