1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো “রাষ্ট্রের বাজেট তৈরির সময় খেটে খাওয়া মানুষের মতামত কতটা বিবেচনা করা হয়?” মুহাম্মাদ আজগর হোসেন জিহাদ বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পথে বিএসইসি দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পূনর্বহালের দাবীতে রাঙ্গামাটিতে কর্মসূচীর ঘোষণা কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মিছিল, আটক-৪৫ সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে অনলাইন ভ্যাট রিটার্নের প্রস্তুতি, সময় বাড়াল এনবিআর সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ, অনুমোদন পেল ৩০% লভ্যাংশ

২০২৫ সাল হবে ঘৃণ্য অপরাধীদের বিচারের বছর : তাজুল ইসলাম

  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৫.১৩ পিএম
  • ৬৮ Time View

যারা ঘৃণ্য অপরাধ করেছে ২০২৫ সালে সেই সব অপরাধীদের বিচারের বছর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল প্রাঙ্গণে আজ বুধবার (১ জানুয়ারি) সাংবাদিকদের ব্রিফিংয়ে তাজুল ইসলাম এই আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তাজুল বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে এবং ২০২৫ সাল আমরা শুরু করতে পেরেছি স্বৈরশাসন মুক্ত পরিবেশে। ২০২৫ সালে বাংলাদেশের অনেক বড় বড় অগ্রাধিকার আছে। সবচেয়ে বড় অগ্রাধিকার এবং সবাই যেটা চান তা হচ্ছে, গত ১৬ বছর ধরে বাংলাদেশে যে সমস্ত মানবতাবিরোধী অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, জুলুম-নির্যাতন-নিপীড়ন হয়েছে সেগুলোর সঠিক ও সুষ্ঠু বিচার শেষ করা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপরে প্রত্যাশার অনেক বড় চাপ আছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, দীর্ঘ সময় ধরে দেশে যে অপরাধগুলো হয়েছে তার ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। আগামীর ভবিষ্যৎ পুনঃনির্মাণে এবং বাংলাদেশের নতুন প্রজন্মকে আলোকিত ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন করার ক্ষেত্রে প্রয়োজন একটি সঠিক তদন্ত রিপোর্ট বা তদন্ত কার্য। সে তদন্ত কার্য এখন চলমান আছে। তদন্ত কার্য সমাপ্ত হওয়ার সাথে বিচার প্রক্রিয়া শুরু এবং শেষ হওয়ার একটা সম্পর্ক আছে।

নতুন বছরের প্রত্যাশা ও আশাবাদ ব্যক্ত করে তাজুল ইসলাম বলেন, আমাদের পক্ষ থেকে একটি আশাবাদ হচ্ছে ২০২৫ সাল হবে যারা ঘৃণ্য অপরাধ করেছে সেই সব অপরাধীদের বিচারের বছর। সে আকাঙ্ক্ষাকে সামনে রেখে কাজ করে চলছি। আমরা চেষ্টা করব ২০২৫ সাল যেন বাংলাদেশের সুবর্ণ ইতিহাসের বছর হয়। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে, ২০২৫ সাল অবশ্যই অপরাধীদের বিচারের বছর হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com