1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

৪৩তম বিসিএসে নতুন করে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, বাদ পড়লেন ১৬৮ জন

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১০.৫৯ পিএম
  • ৮৯ Time View

 ৪৩তম বিসিএসে ১৮৯৬ জন‌কে নিয়োগ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে নিয়োগের জন্য সুপারিশ করা ১৬৮ জন বাদ পড়েছেন নতুন প্রজ্ঞাপনে।

সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী প্রশাসন ক্যাডারে ২৬৭ জন (আগে নিয়োগ পেয়েছিল ২৯৩), পুলিশ ক্যাডারে ৮৮ জন (আগে নিয়োগ পেয়েছিল ৯৬), পররাষ্ট্র ক্যাডারে ২২ জন (আগে নিয়োগ পেয়েছিল ২৫) নিয়োগ পেয়েছেন।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার পদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় কর্তৃক পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ওই মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এ প্রশিক্ষণ শেষে চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে।

এর আগে গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখান থেকে ১৬৮ জনকে বাদ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com