1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

ডিএসইর গড় লেনদেন কমেছে ২১ শতাংশ, বেড়েছে বাজার মূলধন

  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৮.৪০ পিএম
  • ৬২ Time View

বিদায়ী সপ্তাহে (২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে গড় লেনদেন কমেছে ২১ শতাংশের বেশি। তবে আলোচ্য সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে সব মূল্যসূচকের পতনের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৭৪ কোটি ১৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯২ কোটি ২৯ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৩১৮ কোটি ১৪ লাখ টাকা।

সমাপ্ত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ২৯৩ কোটি ৫৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৭৩ কোটি ০৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৭৯ কোটি ৫৪ লাখ টাকা বা ২১ দশমিক ৩২ শতাংশ।

চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সবকটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৭ দশমিক ১২ পয়েন্ট বা ০ দশমিক ৭১ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ১১ দশমিক ০২ পয়েন্ট বা ০ দশমিক ৫৭ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ০ দশমিক ৭২ পয়েন্ট বা ০ দশমিক ০৬ শতাংশ।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ১৬০ কোটি ৯৬ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে মূলধন ছিল ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি ২৪ লাখ টাকা বা ০ দশমিক ১৪ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০১টি কোম্পানির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com