1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি : মির্জা ফখরুল

  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৪.৪৯ পিএম
  • ৬৯ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ জটিল রাজনৈতিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের ভবিষ্যতের স্বপ্ন স্থির করতে হবে। যতটুকু সংস্কার প্রয়োজন, তা দ্রুত করে নির্বাচন চায় বিএনপি।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) দুদিন ব্যাপী জাতীয় সংলাপে এসব কথা বলেন মির্জা ফখরুল। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের (এফবিএস) আয়োজনে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে এই জাতীয় সংলাপ শুরু হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দীর্ঘ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে বিএনপি। ৭০০ নেতাকর্মী গুম হয়েছে, ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সংস্কারের বিষয়ে বিএনপি আন্তরিক ২০১৬ সাল থেকেই। ভিশন-২০৩০ এ পরিবর্তনের বিষয়গুলো সামনে এনেছে বিএনপি। ২০২২ সালে প্রথমে ১০ দফা এবং পরে শরিকদের সঙ্গে আলোচনা করে ৩১ দফা সংস্কার কর্মসূচি গ্রহণ করে বিএনপি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়—এমন দাবি সঠিক নয়। যতটুকু সংস্কার প্রয়োজন তা দ্রুত করে নির্বাচন চায় বিএনপি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সমস্যা হলো দেশে গণতান্ত্রিক চর্চাই গড়ে ওঠেনি। চর্চা ছাড়া কোনো কিছুই গড়ে উঠব না। কোনো কিছু চাপিয়ে দিলে তা গ্রহণযোগ্য হবে না। জনগনকে বাদ দিয়ে কোনো কিছুই করা সম্ভব না। জনগণের সঙ্গে ইন্টার‍্যাক্টের ব্যবস্থা করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘সংস্কারের জন্য রাজনৈতিক দলের সঙ্গে কমিশনগুলো আগে বসলে ভালো হতো। সরকার ফ্যাসিবাদের দখলে আছে। ছাত্রদের চিকিৎসার ফাইল কোথায় আছে, কেউ বলতে পারবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জরুরি কথা ’৭১কে যেন আমরা ভুলে না যাই। ৭১ পরবর্তী সব লড়াই মনে রাখতে হবে, লড়াই-সংগ্রামের মধ্যে দিয়েই এ পর্যায়ে এসেছি। জনগনের ওপর চাপিয়ে দিয়ে কিছু করা সম্ভব হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com