1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

আমার একজন কর্মী মারা গেলো, এর ব্যর্থতা আমার: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৬.২৩ পিএম
  • ৭০ Time View

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফায়ার সার্ভিস কর্মী মারা যাওয়ার ঘটনায় দায়ীদের অবশ্যই বিচার হবে। আমার একজন কর্মী মারা গেলো, এর ব্যর্থতা আমার। এ ঘটনায় বিচার অবশ্যই হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের সদর দফতরের প্রাঙ্গণে ফায়ার ফাইটার নয়নের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শোয়ানুর জামান নয়নের মৃত্যুর ব্যর্থতার দায় অবশ্যই আমাদের আছে। ফায়ার ফাইটাররা কাজ করা অবস্থায় সেখানে ট্রাক চলাচল করা মোটেও উচিত ছিল না, তারপরও চলছে। কিন্তু ইতোমধ্যেই আমরা ট্রাকচালককে ধরে ফেলছি। তাকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো।

তিনি বলেন, গতকাল (বুধবার) আমাদের ফায়ার ফাইটার নয়ন দুর্ঘটনায় মারা গিয়েছেন। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। নয়নের বয়স খুবই কম ছিল। তিনি মাত্র দুই বছর ধরে ফায়ার সার্ভিসে চাকরি করেন। কর্তব্যরত অবস্থায় তিনি মারা যান, তার মা-বাবার যে কী অবস্থা সেটা আমরা সবাই বুঝতে পারছি। কিছুদিন আগে সিলেটে থেকে পোস্টিং হয়ে ঢাকায় এসেছেন। তিনি খুবই দক্ষ ফায়ার ফাইটার ছিলেন। তাই তাকে স্পেশাল টিমের জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছিল। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। দুই ভাইবোনের মধ্যে নয়ন ছিলেন ছোট।

গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগার পরেও ট্রাক কেন ওখান দিয়ে যেতে দেওয়া হলো, যে ট্রাকের ধাক্কায় ফায়ার ফাইটার মারা গেলেন। এটা ব্যর্থতা কিনা, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলবো ব্যর্থতাই। কারণ ট্রাক ওখানে চলাচল করতে দেওয়া উচিত ছিল না। তবে আমরা ট্রাক চালককে ধরে ফেলেছি। তাকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো।

আগুন নেভাতে এত সময় কেন লাগলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন নেভাতে কোনটা কত সময় লাগবে, সেটাতো আমরা এভাবে বলতে পারবো না। সেটা আগুনের ওপর নির্ভর করে। এবং ফায়ার ফাইটারের গাড়ি যাওয়ার ওপরেও অনেকটা নির্ভর করে। পানি সরবারাহের ওপরও নির্ভর করে। এছাড়া বিভিন্ন রকম প্রতিবন্ধকতার ওপরও নির্ভর করে। ফায়ার সার্ভিসের লোকজন সর্বোচ্চ চেষ্টা করেছে। ১৯টা ফায়ার ইউনিট একসঙ্গে কাজ করে কন্ট্রোলের ভেতরে এনেছে।

আগুনের সূত্রপাতের বিষয় জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি তদন্ত রিপোর্ট দিলে আপনারা জানতে পারবেন কেন এই আগুনের সূত্রপাত।

দুই উপদেষ্টা যারা আন্দোলনে প্রথম সারির সদস্য, তারা ফেসবুকে পোস্ট দিয়েছেন এটা ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র হতে পারে- আপনার কাছেও এমন মনে হয় কিনা? উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্তের আগে আমি কিছু বলতে পারবো না। যেহেতু আমরা তদন্তের জন্য টিম করে দিছি, সেহেতু তদন্ত শেষে আমরা বলবো।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপনে বলা হয়েছে- বিকাল ৫টার পরে যেন সচিবালয়ে কেউ অবস্থান না করেন। তারপরেও এ ধরনের ঘটনা কীভাবে ঘটে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা তো ঘটেছে রাত ১টার দিকে। ওই সময়ে ওই বিল্ডিংয়ে কেউ ছিলেন না। ওই ভবনের তিনটা ফটকই কিন্তু তালা দেওয়া ছিল। প্রত্যেকটা ফ্লোরে যার যার মন্ত্রণালয়েও তালা দেওয়া ছিল। একটা ফটক ভেঙে ফায়ার ফাইটারা ভেতরে ঢুকেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com