1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯.২০ পিএম
  • ৭৭ Time View

তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অর্থনৈতিক এনগেজমেন্ট বাড়ানো ও দুদেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে উভয়ে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনা ও জানুয়ারি মাসে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সম্ভাব্য ঢাকা সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

রাষ্ট্রদূত রামিস সেন বলেন, তুরস্কের বাণিজ্যমন্ত্রীর আসন্ন ঢাকা সফর মূলত অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি তুরস্কের সংহতি প্রকাশের দৃষ্টান্ত হয়ে থাকবে। পাশাপাশি এ সফর হবে দুদেশের বাণিজ্যিক সম্ভাবনা অন্বেষণের জোর পদক্ষেপ।

এসময় রাষ্ট্রদূত তার দেশের বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফরের বিস্তারিত বাণিজ্য উপদেষ্টাকে অবহিত করেন।

সাক্ষাৎকালে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com