1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

ভাবনার দিক দিয়ে রাজনৈতিক দলগুলোর ব্যবধান ঘটে গেছে-গয়েশ্বর চন্দ্র রায়

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯.০৪ পিএম
  • ৭৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন ভাবনার দিক দিয়ে রাজনৈতিক দলগুলোর ব্যবধান ঘটে গেছে। তিনি ২৪ ডিসেম্বর ২০২৪ বেলা ৩.৩০ টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি’ শীর্ষক  জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রিয়ার এডমিরাল মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  মানবাধিকার তাত্ত্বিক, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিচারপতি আবদুস সালাম মামুন। বক্তব্য রাখেন আলহাজ্ব মো. নুরুল ইসলাম,  নির্বাচন কমিশনের সাবেক দায়িত্বপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া, কর্ণেল এস এম ফয়সাল (অব্), নাদিম খান, সাখাওয়াত হোসেন বাবর ও জাতীয় নেতৃবৃন্দ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কে ফার্স্ট হবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে– এমন একটি দখলদারত্বের মনোভাব কারও কারও মধ্যে আমরা লক্ষ্য করছি। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের কথাবার্তা, আচরণেও মনে হয়, শেখ হাসিনা যাওয়াই যথেষ্ট না; বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে। বৈষম্যের আড়ালে আরেকটি বৈষম্য সৃষ্টির চেষ্টা আমার মনে হয় চলমান। দৃশ্যমান শত্রুকে মোকাবিলা করা সহজ, কিন্তু অদৃশ্য শত্রুকে শনাক্ত করা এবং তারপর মোকাবিলা করতে হয়। আমরা কিন্তু এখনও কোনোটাই শনাক্ত করতে পারিনি। শুধু অনুমান করছি, একটা কিছু ঘটছে, একটা কিছু হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে দুর্বল করতে চাই না। আমরা চাই, তারা সফলভাবে একটি নির্বাচন করুক, আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। এই সহযোগিতাকে কেউ যদি দুর্বলতা ভাবে অথবা এর আড়ালে যদি কোনও দুষ্টগ্রহের মধ্য দিয়ে গণতন্ত্র ব্যহত হয় এবং জনগণের যে মালিকানা ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা করা সেই বিষয়ে যদি অসন্তোষজনক কিছু দেখি, তখন আমরা চুপ করে ঘরে বসে থাকতে পারবো না। আমাদের রাস্তায় নামতেই হবে।’
বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে যথেষ্ট সমন্বয়ের ঘটতি আছে মন্তব্য করে তিনি বলেন, ‘যার যার অবস্থান থেকে কথা বলছেন। কিন্তু সরকারের যে কথা, সরকারের মুখ থেকে প্রতিধ্বনিত হবে তেমনটা আমার কাছে মনে হচ্ছে না। সব উপদেষ্টা যে সমগুরুত্বপূর্ণ সেটাও মনে হয় না। প্রধান উপদেষ্টাকে শক্তিশালী মনে হয়েছে এক সময়, এখন মনে হয় না।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জাতি যদি দ্বিধাবিভক্ত হয়, তাহলে যেকোনও আগ্রাসী শক্তি শোষণ করতে পারে। যেটা সর্বশেষ ছিল ভারত। আওয়ামী সেই অভয়ারণ্য সৃষ্টি করেছিল।’
অনুষ্ঠান শেষে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী রচিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি’ গ্রন্থের পাঠ উন্মোচন করেন বর্ষীয়ান নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com