1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭.১৭ পিএম
  • ১১৬ Time View

শে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে ডেঙ্গুতে চলতি বছরে ৫৬৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭২ জন।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৩ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২৭৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছরে মোট ৯৮ হাজার ৮৪০ ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন। এ বছরের ২৩ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ ৩৬৬ জন। এর মধ্যে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com