1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

তারেক রহমানের নির্দেশনায় চিকিৎসা ও ওষুধ পেলো কুড়িগ্রামের হাজার রোগী

  • আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১১.৫৬ এএম
  • ৫৮ Time View

শহীদ বুদ্ধিজীবী ও  মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কুড়িগ্রামে এক হাজার রোগীকে চিকিৎসা ও ওষুধপত্র দেওয়া হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের পান্তাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার ফ্রি মেডিকেল ক্যাম্পে ওই চিকিৎসা এবং ওষুধপত্র দেওয়া হয়। 

নেওয়াশী ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই ক্যাম্প কর্মসূচির প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ড্যাব সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক নাগেশ্বরীর কৃতি সন্তান বিশিষ্ট কার্ডিওলজিস্ট সহযোগী অধ্যাপক ডা. মো. ইউনুস আলী। 

এ সময়ে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার ফলশ্রুতি আমাদের প্রোগ্রাম। ওনার নির্দেশনায় আছে কোন হিংসা না প্রতিশোধ না। মানুষকে ভালোবাসতে হবে। বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমস্যা বলা, সমাধান করা-এই হচ্ছে প্রত্যায়।” 

কর্মসূচির সভাপতিত্ব করেন উত্তর পান্তাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন, পান্তাবাড়ি সমাজসেবক শহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, মোহাম্মদ আব্দুল জলিল , খলিলুর রহমান, মোকাদ্দেস আলীসহ স্থানীয় বিএনপি এবং পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com